1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বকশীগঞ্জে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধ ঘোষণা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বগারচর ইউনিয়নের আলীরপাড়া সিংগিডোবা বিলে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, কয়েকদিন থেকে আলীরপাড়া সিংগিডোবা বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়া সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অভিযান পরিচালনা করেন। এসময় ড্রেজার মালিক না থাকায় বালু উত্তোলনের যাবতীয় যন্ত্রাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও অবৈধভাবে পরিচালিত ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট