1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বন্দর থানায় পুকুর দখল ও যুবদল নেতাকে মারধরের অভিযোগ শাহেন শাহ’র বিরুদ্ধে

বন্দর ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
বন্দর থানায় পুকুর দখল ও যুবদল নেতাকে মারধরের অভিযোগ শাহেন শাহ'র বিরুদ্ধে

বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপুর রেলওয়ের লিজকৃত পুকুর দখলের চেষ্টা এবং যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ উঠেছে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ’র বিরুদ্ধে। সোমবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, বন্দর উপজেলার হাজীপুর এলাকায় এনায়েতনগর মৌজায় রেলওয়ের পশ্চিম দিকে ৩.৪৪ একর (৩৪৪ শতাংশ) জায়গার একটি জলাশয় পুকুরের জন্য লিজ নিয়েছিলেন পানাউল্ল্যাহ। তবে গত ৩ মাস ধরে পানাউল্ল্যাহর কাছ থেকে ৩ বছরের জন্য পুকুরটি ১ লাখ ৪০ হাজার টাকায় চুক্তিনামা দলিল করে নেন নাছির উল্ল্যাহ টিপু। তিনি বৈধভাবে পুকুরটি পরিচালনা করে আসছিলেন।

আহত যুবদল নেতা রছি জানান, পুকুরটি দখল নেওয়ার জন্য সোমবার রাতে শাহেন শাহ লোকজন নিয়ে তাকে মারধর করেন। তিনি আরও অভিযোগ করেন যে, শাহেন শাহ দীর্ঘদিন ধরে পুকুরটি দখল করার চেষ্টা করছেন।

নাছির উল্ল্যাহ টিপু বলেন, “বিএনপি কোনো দখলের রাজনীতি করে না। আমি বৈধভাবে পানাউল্ল্যাহর কাছ থেকে পুকুরটি লিজ নিয়ে চুক্তিনামা দলিল করেছি এবং বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। তবে শাহেন শাহ পুকুরটি দখলের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন। গতকাল রাতে আমার ছোট ভাই রছিকে একা পেয়ে তিনি নিজে এবং তার দলবল মারধর করেছেন। পাশাপাশি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়েছেন।” তিনি আরও জানান, এ ঘটনায় তিনি এখনও থানায় অভিযোগ করেননি তবে বিষয়টি মহানগর বিএনপির সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে জানিয়েছেন।

বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি কেন রেলওয়ের পুকুর দখল করব? এসব অভিযোগ মিথ্যা। আমি কোনো দখলের সঙ্গে জড়িত নই।”

বন্দর উপজেলায় রেলওয়ের লিজকৃত পুকুর নিয়ে চলমান এই বিরোধ এবং যুবদল নেতাকে মারধরের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে মহানগর বিএনপি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট