1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
প্রফেসর মুহাম্মদ ইউনূসের ও এনগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ।

বাংলাদেশের টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় কোম্পানি এনগ্রো হোল্ডিংস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেন এনগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ।

আলোচনায় আবদুল সামাদ দাউদ বলেন, “আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী। বিশেষ করে, ভোলা থেকে গ্যাস বিতরণে সহযোগিতা করার মাধ্যমে শিল্প প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখার সুযোগ দেখছি।”

এই বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানিয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের টেকসই এবং দূরদর্শী সহযোগিতার ওপর জোর দিতে হবে। দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোই দেশের মানুষের জীবনযাত্রার উন্নয়নে সবচেয়ে বেশি প্রভাব রাখে।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে’ অংশ নিতে ঢাকায় এসেছেন দাউদ। সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, “বিডা আয়োজিত শীর্ষ সম্মেলনের একটি মানবিক স্পর্শ ছিল। এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং উদ্দেশ্যমূলক মনে হয়েছে। এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে আমি অভিভূত।”

প্রফেসর ইউনূস এনগ্রোর নেতৃবৃন্দকে ভবিষ্যতে আরও একাধিকবার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, “আমি আপনাকে আবারও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। শুধু বিনিয়োগ নয়, বাংলাদেশের আরও অনেক কিছু বিশ্ববাসীকে দেওয়ার আছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট