1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ স্থগিত, পুনর্বিবেচনার সিদ্ধান্ত

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
বাংল একাডেমি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২৪ ঘোষণা হওয়ার দুই দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। এ ঘটনার পর বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে জানায়, পুরস্কারের মনোনীত ব্যক্তিদের তালিকা পুনর্বিবেচনা করা হবে।

গত বৃহস্পতিবার, বাংলা একাডেমি ঘোষণা করেছিল, এবার কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ-গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান, এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

তবে পুরস্কারের তালিকা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে, কোনো নারীকে মনোনীত না করায় সমালোচনা তীব্র হয়। এছাড়া, পুরস্কারের জন্য মনোনীত কিছু ব্যক্তির বিগত সরকারের সাথে সম্পর্ক নিয়েও বিতর্ক উঠেছে।

এ পরিস্থিতিতে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক পেজে লেখেন, “বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। আমরা দ্রুত নতুন নীতিমালার আওতায় একাডেমি সংস্কারের দিকে যাব।”

এদিকে, বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যায় পুরস্কার কমিটির সভায় উঠেছে কিছু সামাজিক-রাজনৈতিক প্রশ্ন এবং মনোনীত ব্যক্তিদের বিষয়ে অভিযোগ। তাই পুরস্কারের তালিকায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন তালিকা প্রকাশ করা হবে।

এ পরিস্থিতি নিয়ে দেশের সাহিত্য অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং বাংলা একাডেমির পুরস্কারের কার্যক্রম পুনর্নির্ধারণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট