1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমান উল্লাহ আমানের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
আমান উল্লাহ আমানে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও খুলনা বিভাগের সমন্বয়ক আমান উল্লাহ আমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, তবে কেউ ষড়যন্ত্র করলে তিনি দল থেকে ছিটকে পড়বেন।”

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “তারেক রহমান দলের ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। সবাইকে সেই ঐক্য ধরে রাখতে হবে। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হতে পারেননি। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল, তার সুচিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এখন সেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চৌদ্দগুষ্টি পালিয়ে গেছে।”

অমান উল্লাহ আমান বলেন, “খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নেবেন এবং ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করবেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ স্বনির্ভর হয়, কৃষিতে উন্নতি হয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে যায়। মানুষ সুখে-শান্তিতে থাকে।”

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট