1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বেক্সিমকো গ্রুপের তত্ত্বাবধায়ক ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা,- হাইকোর্ট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
বেক্সিমকো

বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য নিয়োগকৃত তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে, গত ১০ নভেম্বর প্রতিষ্ঠানটিতে তত্ত্বাবধায়ক নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে যথাযথ বলে স্বীকৃতি দিয়েছেন আদালত।

বুধবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে আদালত জানান, বেক্সিমকো গ্রুপ নিজেই তাদের ব্যবসা পরিচালনা করবে।

একই সঙ্গে, বেক্সিমকোর ঋণসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার মুনিরুজ্জামান এবং বেক্সিমকোর পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল অংশ নেন।

এর আগে, গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চ বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেয়।

এছাড়া, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয় আদালত।

এই রায়ের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের স্বায়ত্তশাসন নিশ্চিত করা হলো, তবে ঋণ সংক্রান্ত বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ থাকছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট