1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভারত থেকে আমদানি করা ৩৬ হাজার ১০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
৩৬ হাজার ১০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সেদ্ধ চালবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে চাল আমদানির লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে চুক্তির প্যাকেজ-৭ এর আওতায় এই চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ইতোমধ্যে জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং খুব শিগগিরই চাল খালাসের কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ০৯টি পৃথক প্যাকেজের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে। নতুন করে প্যাকেজ-৭ এর আওতায় আসা এই ৩৬,১০০ মেট্রিক টন চাল আমদানির মাধ্যমে মজুত আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

চাল আমদানির এই প্রক্রিয়া দেশের খাদ্য মজুত ও বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশে চলমান খাদ্য নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই চাল বিভিন্ন গুদামে সংরক্ষণ ও বিতরণের উদ্যোগ নিচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, দেশের ভোক্তাদের ন্যায্য মূল্যে চাল সরবরাহ নিশ্চিত করতে এবং কোনো ধরনের সংকট যাতে না দেখা দেয়, সেজন্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট