1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

মহেশপুরে রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগণ ও পেয়ারা বাগান কেটে সাবাড়

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
মহেশপুরে রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগণ ও পেয়ারা বাগান কেটে সাবাড়

পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহের মহেশপুরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭’শ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ দুই কৃষকের নাম রকি আহমেদ ও রিঙ্কু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।

সোমবার দিবাগত রাতের আধাঁরে বামনগাছি গ্রামের মাঠে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ফল-ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বামনগাছি গ্রামের স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ আগে দুই বিঘা জমিতে ডাগ্রন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগণ ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা।

এদিকে একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

ক্ষতিগ্রস্থ কৃষক রকি আহমেদ বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা? কোনো মানুষ এমন ক্ষতি করতে পারে? আমি এ ঘটনায় আইনের আশ্রয় নেব।

অপর কৃষক রিংকু মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এরকম ফসলহানির ঘটনা জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট