1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মির্জা আব্বাস: “সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজুন”

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “ডেভিল হান্ট অপারেশনে অন্তর্বর্তী সরকার বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে, সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন।”

তিনি অভিযোগ করেন, “সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই অন্তর্বর্তী সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।”

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুরে মুগদা থানা বিএনপি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, “মানুষের ভোটাধিকারের জন্যই বিএনপি দেড় যুগ ধরে আন্দোলন করেছে। কর্মীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এটা নতুন দাবি নয়।”

সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, “আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। কিন্তু কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না, গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বৈঠকের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, “সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে না পারে।”

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান আরও জোরালো করতে এই বক্তব্য গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট