1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

অসহায় ও দুস্থ মানুষের মাঝে “ঈদের আনন্দ ছড়িয়ে দিতে” প্রায় ৩ শতধিক নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস ও পাঞ্জী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলাম এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন, মুন্সীগঞ্জ জেলার যুবদলের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেস রহমান বকুল, ৮ নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলার যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক উপ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. জুনায়েদ মিয়া, জেলা যুবদলের আহবায়ক সদস্য রাজিবুল ইসলাম রাজু ও সানু মাদবরসহ আর অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় সুলতান আহমেদ বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে খুব ভালো লেগেছে। এই ঈদের দিনে অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সারাজীবন অবহেলিত মানুষগুলোর পাশে থেকে এভাবেই কাজ করতে চাই সেই সাথে তিনি সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এই শহরের অনেক ধনী ব্যক্তি আছেন। আপনাদের উচিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট