1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি

মুন্সীগঞ্জ(গজারিয়া)প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ১৩ কিলোমিটার দীর্ঘ এ যানজট যাত্রী ও চালকদের চরম ভোগান্তির মুখে ফেলে। যানজটে আটকা পড়ে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে এই তীব্র যানজট শুরু হয়।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার ফলে মহাসড়কের একটি অংশ বন্ধ হয়ে যায় এবং দ্রুত যানজট ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরাতে বেশ সময় লাগায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ভ্যানটি সরানোর পর যানবাহন চলাচল শুরু হলেও সড়কে যানবাহনের চাপ এবং উল্টো পথে গাড়ি চলাচলের কারণে যানজট সহজে কমেনি।

যানজটে আটকা পড়া যাত্রী ও চালকদের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঢাকা থেকে কুমিল্লাগামী পরিবহনের বাসচালক কবির হোসেন জানান, “সকাল ৭টায় সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়ি। এতে যাত্রীরা বিরক্ত হচ্ছেন।”

একই বাসের যাত্রী সাইফুল ইসলাম বলেন, “ঢাকার সায়েদাবাদ থেকে সকাল ৭টায় বাসে উঠেছি। ৩৫ কিলোমিটার মহাসড়ক মাত্র ৩৫ মিনিটে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু যানজটে আটকা পড়ে দীর্ঘ সময় ব্যয় হয়েছে।”

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, “শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় স্বাভাবিকভাবেই যানবাহনের চাপ বেশি থাকে। এর মধ্যে গৌরীপুর এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়কে ধীরগতি তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, “যানজট নিরসনে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।”

দুর্ঘটনার পর যানজট স্বাভাবিক হতে সময় লাগলেও ধীরে ধীরে সড়কের পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে পুলিশের ভাষ্যমতে, অতিরিক্ত যানবাহনের চাপ এবং কিছু গাড়ির নিয়ম ভঙ্গ করে উল্টো পথে চলাচল করায় যানজট পুরোপুরি কাটতে সময় লাগছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই রুটে যানজট যাত্রীদের জন্য দীর্ঘদিন ধরেই একটি সমস্যা। প্রতিদিন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন এই সড়কে চলাচল করে। দুর্ঘটনা এড়াতে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও উল্টো পথে চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট