1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

যমুনা সেতুতে ১৪ কিলোমিটার যানজটে নাকাল উত্তরবঙ্গের মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গগামী মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর ওপর একাধিক দুর্ঘটনা, বিকল যানবাহন এবং অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের যাত্রীদের দুর্ভোগের সম্মুখীন হতে হয়। রাতের বেলাতেই সেতুর ওপর তিনটি দুর্ঘটনা ঘটে এবং দুটি গাড়ি বিকল হয়ে পড়ে। বিকল গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগায় যানজটের মাত্রা বেড়ে যায়।

যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ রাত এবং আজ রোববার সকালে ঢাকাগামী লেন বন্ধ রেখে একযোগে ১৮টি বুথের মাধ্যমে উত্তরগামী যানবাহন পারাপার করে। এতে কিছুটা স্বস্তি মিললেও যানজট পুরোপুরি নিরসন সম্ভব হয়নি।

যানজট নিরসনে পুলিশও নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ সময়সাপেক্ষ হওয়ায় যানজট তৈরি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের চাপ কমে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়। এতে মোট ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল জানান, রাত ও সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং যানজট দ্রুত নিরসনের চেষ্টা চালাচ্ছে।

ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী যাত্রীরা যমুনা সেতুর যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। যদিও কর্তৃপক্ষ যানজট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করছে, তবুও অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা কঠিন হয়ে পড়ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট