1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
পুকুরে ডুবে শিশুর মৃত্যু এর প্রতিকি ছবি

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে হাফসা আক্তার (৮) এবং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামের মো. সুমনের ছেলে সোহাগ (২)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই শিশু পৃথক স্থানে পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপ পাল জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ ছিল না। পরে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

এ ঘটনার পর দুটি এলাকায়ই শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছে।

পুকুরে ডুবে শিশু মৃত্যুর এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার ও অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট