1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে আটক পাকিস্তানি রাষ্ট্রদূত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
তুর্কেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে

তুর্কেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলস গেলে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকান। যদিও তার বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল, তবুও ‘বিতর্কিত ভিসা রেফারেন্স’ এর অভিযোগে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

ইমিগ্রেশন কর্মকর্তারা কেকে ওয়াগানের কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে অভিযোগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কর্মকর্তারা তাকে সোজা ফিরে যাওয়ার নির্দেশ দেন।

এ ঘটনা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। কেকে ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে বলে ‘দ্য নিউজ’ জানিয়েছে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে এবং নিশ্চিত হয়েছে যে কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে ছিলেন। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানি ও আফগান নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে।

কেকে ওয়াগান একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি বিভিন্ন দেশে পাকিস্তানের দূত হিসেবে কাজ করেছেন। এই ঘটনা ইসলামাবাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট