1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শাহরুখ উঠছেন ভাড়া বাসায়, ছাড়ছেন ভক্তদের চেনা মান্নাত!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
শাহবুখ খাঁন

ভারতীয় কোন মুসলিম নায়ক নায়িকাদের বাড়ি ছাড়ার কথা শুনলেই আঁতকে ওঠেন ভক্তরা আর ভেবে বসেন কোন কট্টর হিন্দুত্ববাদীর হুমকীতে নিশ্চয়ই! কিন্তু আসলে তা নয়।

মুম্বাই গেলে বান্দ্রার ‘মান্নাত’-এর সামনে দিয়ে যায় না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। শাহরুখ খানের বাড়ির সামনে প্রায় প্রতিদিনই থাকে দর্শকের আনাগোনা।

এবার সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউডের বাদশাহ। শিগগিরই নাকি সপরিবারে ঠিকানা বদল করছেন এই তারকা।

বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার।

সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। কিন্তু কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ ও তার পরিবার?

জানা গেছে, ‘মান্নাত’-এর অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। সে সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে।তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ।‘মান্নাত’-এ নাকি আরো দুটি তল যোগ করা হবে। টানা দুই বছর বাড়ির কাজ চলবে।

এর জন্য প্রশাসনের পক্ষ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে।যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, তত দিন পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের চারটি তল ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে প্রায় ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। আর এই খবরে মন খারাপ অনুরাগীদের।

প্রায়ই ‘মান্নাত’-এর ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ। হাত নাড়েন তাদের উদ্দেশে। সেই ইচ্ছে আপাতত পূরণ হবে না অনুরাগীদের।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট