1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

‎শিক্ষার্থীদের ১০ দফা দাবিতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান

‎মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীদের ১০ দফা দাবিতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৪আগষ্ট) সকালে শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি অধ্যক্ষের কাছে প্রদান করেন পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও কলেজ ছাত্রদল সভাপতি রাফি শিকদার মুন্না। এ সময় তাদের সাথে জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, প্রতি বছর উন্নয়ন তহবিল,সংসদ তহবিল ও বিবিধ তহবিলে টাকা নেওয়া হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তাই আগামী এক মাসের মধ্যে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নিচু স্থান ভরাট, খেলার মাঠ সংস্কার, শহীদ মিনার থেকে ওমান ভবন পর্যন্ত রাস্তা নির্মাণ, শহীদ মিনার চত্বর পাকা করা, জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ, শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা,আধুনিক পাঠাগার স্থাপন, ছাত্র সংসদ ভবন সিসিটিভির আওতায় আনা ও ভাঙা গাছের বেদি সংস্কারসহ ১০ দফা উন্নয়ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য তারা এ স্মারকলিপি প্রদান করেন।

‎শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে কলেজে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি,অথচ প্রতিবছর আমাদের কাছ থেকে বিভিন্ন তহবিলে টাকা নেওয়া হয়। এই টাকা কোথায় ব্যয় হচ্ছে, তা আমাদের অজানা রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

‎জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন তহবিলে টাকা জমা দিলেও কলেজে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ না হওয়ায় তারা আজ ক্ষুব্ধ। আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়েছি। কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।

‎পরে একই দাবিনামা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট