1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনাল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
শেখ হাসিনার পর ওবায়দুল কাদেরে

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে।

বুধবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, পলাতক আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া এই মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “তদন্ত প্রতিবেদনে এমন অকাট্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে, যা একাধিকবার যাচাই করেও অপরাধ প্রমাণ করা সম্ভব হবে। আমরা চাই না কোনো ফাঁক গলে আসামিরা পার পেয়ে যান।”

ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বর মাসে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছিল। তবে, এখনো এ বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি। এ প্রসঙ্গে প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “সরকার তাকে ফিরিয়ে আনতে আরও একটি উদ্যোগ নেবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট