1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
ইমরান এইচ সরকার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় হেফাজতে ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ মার্চ) ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এছাড়া এই মামলায় চারজন অভিযুক্ত, যারা ইতোমধ্যে কারাগারে রয়েছেন, তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে হেফাজতে ইসলাম ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মামলা দায়ের করে। গত ২৭ নভেম্বর এই মামলায় শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে অভিযোগ দাখিল করা হয়। এর আগে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. জাকী-আল-ফারাবীর আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী একই অভিযোগ এনে মামলা করেন।

এই মামলায় আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে, যাদের মধ্যে রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বাদীর অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশ করে। অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে রাত ১১টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান চালাতে সহায়তা করেন। অভিযোগ রয়েছে, এই অভিযানে মাদরাসা ছাত্র ও পথচারীদের ওপর নির্বিচারে হামলা চালানো হয় এবং পরে লাশ গুম করা হয়। নিহতদের পরিবার থানায় মামলা করতে চাইলে তা গ্রহণ করা হয়নি।

শাপলা চত্বরের ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার খবরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারপক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিরোধী দলগুলো এই ঘটনাকে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

এই মামলার পরবর্তী শুনানি কবে হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তবে ট্রাইব্যুনালের আদেশ অনুসারে, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট