1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

সংসদ ছাড়া সংবিধান সংস্কারে কেউ হাত দিতে পারে না: বিএনপি নেতা নাসের রহমান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, “দেশে অনেক ধরনের সংস্কার প্রয়োজন হলেও সংবিধান সংস্কার একমাত্র সংসদেই হতে পারে, অন্য কোনো মাধ্যমে নয়।” তিনি বলেন, “সংবিধান বাদ দিয়ে সংস্কার করতে চায় এমন ব্যক্তিরা আসলে নিজেদের সীমা অতিক্রম করছেন।”

মঙ্গলবার (৮ এপ্রিল) মৌলভীবাজারের ইম্পিরিয়েল মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

নাসের রহমান বলেন, “দেশ এখন দুটি ধারায় বিভক্ত—একদল বলছে নির্বাচন, নির্বাচন, আরেকদল বলছে সংস্কার, সংস্কার। সংস্কার প্রয়োজন, এতে কোনো সন্দেহ নেই, তবে এর জন্য সীমাহীন সময় দেওয়া যাবে না। আজকাল একটা নতুন শব্দও খুব বেশি ব্যবহার হচ্ছে—‘যৌক্তিক’। এটি একটি ইসলামী দল বেশি ব্যবহার করছে। কিন্তু এই ‘যৌক্তিক’ সময়সীমা কত, তা তারা নিজেরাও বলতে পারে না। রাজনীতির ইতিহাসে ‘যৌক্তিক’ বলে কোনো শব্দ চলে না।”

তিনি ইঙ্গিত করেন, “এই কথাগুলো যারা বলছে, তাদের পিছনে রয়েছে দুইজন ‘তাত্ত্বিক গুরু’। তারা বলছেন, সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে। অথচ তাদের বয়সই এই সংবিধানের অর্ধেক। তারা কীভাবে সংবিধান নিয়ে কথা বলে? পরিবর্তন দরকার হলে তা হবে নির্বাচনের পরে, সংসদে আলোচনা করে। আগে থেকেই এসব দাবি করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “বিএনপি ইনশাআল্লাহ ২৫০টি আসন পেয়ে ক্ষমতায় আসবে। এটাই তাদের ভয়।”

তিনি যোগ করেন, “আড়াইশো না হোক, বিএনপি যদি ২০১টি আসনও পায়, তাহলেও সংবিধান সংস্কারের অধিকার রাখে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন—বিএনপি একতরফা কিছু করবে না। সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট