1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

সরকারি ক্রয় প্রক্রিয়ায় শতভাগ ই-টেন্ডার চালুর প্রক্রিয়া সিদ্ধান্ত: প্রেস সচিব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং দরপত্র সিন্ডিকেট ভাঙতে সরকার শতভাগ ই-টেন্ডার কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকারি দপ্তরে কেনাকাটা ও যাবতীয় কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে সম্পাদিত হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা পরিষদের সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে: নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন, পরিত্যক্ত বাড়ির নামজারি প্রক্রিয়া সহজ করা, ঈদের ছুটি বাড়ানো।

প্রেস সচিব জানান, বর্তমানে সরকারি দপ্তরে ৬৫ শতাংশ দরপত্র ই-টেন্ডারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আগামীতে সকল দরপত্র শতভাগ ই-টেন্ডারের আওতায় আনতে প্রকিউরমেন্ট অ্যাক্ট সংশোধন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম ও কর্মরত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়েছেন, যাতে ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

প্রেস সচিব আরও বলেন, “শতভাগ ই-টেন্ডার ব্যবস্থা চালু হলে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং দুর্নীতির সুযোগ থাকবে না। এ কারণেই সরকার দ্রুততম সময়ে এই কার্যক্রম চালু করতে উদ্যোগ নিয়েছে।”

এই পদক্ষেপের ফলে সরকারি কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট