1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

সরকার চাইলে যুক্তরাজ্য তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
তারেক-রহমান

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সহযোগিতা করবে। রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, “বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সরকার যে কাজ করছে, তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. ইউনূসের ভিশনের প্রতি যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজনীয়তাও আমরা উপলব্ধি করছি।” তিনি আরও জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা করবে।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যেকোনো সময় বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন।

তিনি আরও বলেন, “সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই।”

ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেন। সফরের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা, এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা।

বৈঠকে তিনি জানান, “নির্বাচন প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের গভীর আগ্রহ রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা সবসময় সহায়ক ভূমিকা পালন করতে চাই।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সংস্কার এবং সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ক্যাথরিন ওয়েস্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট