1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জে তীব্র শীতে স্থবির জনজীবন, বাড়ছে শীতজনিত রোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা
আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

সিরাজগঞ্জে কয়েকদিন ধরে তীব্র শীতের প্রকোপে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সূর্যের দেখা মিলছে না বললেই চলে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলার তাপমাত্রা নেমে যায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তীব্র শীত ও হিমেল বাতাসে সাধারণ মানুষ তাদের নিত্যদিনের কাজকর্মে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন।

যমুনা চরের অসহায় মানুষজন শীত নিবারণের পর্যাপ্ত পোশাকের অভাবে ভাঙ্গা ঘরে আশ্রয় নিচ্ছেন। খড়-কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন। মেছরা চরের হতদরিদ্র হামিদা, রহিমা ও আশা খাতুন জানান, কয়েক দিনের শীতে তারা অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন। কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে ঘরের বাইরে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে।

ঘন কুয়াশা এবং শীতের কারণে যানবাহন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। সিএনজি অটোরিকশাচালক লতিফ জানান, কুয়াশার কারণে প্রায়ই সামনে কিছু দেখা যায় না।

এদিকে, শীতের তীব্রতায় কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সদর উপজেলার চররায়পুর গ্রামের কৃষক বারেক আলী জানান, ঠাণ্ডা বাতাস উপেক্ষা করেও তাকে বেগুন ও মরিচের খেতের পরিচর্যা করতে হচ্ছে। অতিরিক্ত কুয়াশার ফলে ফসলের ফুল পচে গিয়ে ফলন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

নৌকার মাঝি সোবাহান জানান, ঘন কুয়াশার কারণে নদীর মধ্যে দিক ঠিক রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। অনেক সময় নৌকা চরে আটকে যায়। এতে একদিকে যেমন সময়ের অপচয় হয়, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

প্রচণ্ড শীতের কারণে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালের পরিচালক ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে অধিকাংশই ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি।

তীব্র শীত ও ঘন কুয়াশায় সিরাজগঞ্জের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যমুনা চরের দরিদ্র মানুষের পাশাপাশি কৃষক ও পরিবহন চালকেরাও বিপাকে পড়েছেন। এ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম এবং শীতবস্ত্র বিতরণ জরুরি হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট