1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

বৃষ্টিতে পানি বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে ৫ ইউনিট চালু

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
বৃষ্টিতে পানি বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

টানা বৃষ্টির কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ৫টি ইউনিট একযোগে চালু করা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসসকে জানান, বুধবার (১০ জুলাই) রাত ৮টা থেকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সব ৫টি ইউনিট একযোগে চালু করা সম্ভব হয়। এর ফলে ওই দিন কেন্দ্রটি থেকে মোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।

তিনি জানান, ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বৃহস্পতিবারও একইভাবে ৫টি ইউনিট চালু ছিল এবং উৎপাদন হয়েছে ২১৫ মেগাওয়াট।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, চলমান বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানির লেভেল বৃদ্ধি পেয়ে বুধবার রাত ৮টা পর্যন্ত দাঁড়ায় ৯৬.৪১ ফুটে, যেখানে নিয়মিত রুলকার্ভ অনুযায়ী এই সময়ে পানির স্তর থাকার কথা ৮৫.২৮ ফুট। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট।

প্রকৌশলীরা জানান, পানির এই বৃদ্ধি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক। পরিস্থিতি অনুকূলে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও কিছুদিন বাড়তি থাকবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট