1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মুন্সীগঞ্জে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভার মাধ্যমে পালিত হলো বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে প্রশংসিত হয় চ্যানেলটির সাংবাদিকতা ও সামাজিক ভূমিকা।

মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের তৃতীয় দর্পণ হিসেবে বৈশাখী টেলিভিশন দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জেলার বিভিন্ন পর্যায়ের অতিথিরা মুন্সীগঞ্জে বৈশাখী টিভির কার্যক্রম এবং জেলা প্রতিনিধির পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান, সরকারি হরগঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ফারুক মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক আহ্বায়ক মনজুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফুল ইসলাম, সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক আহ্বায়ক আতিকুর রহমান টিপু, সহ-সভাপতি গোলজার হোসেনসহ জেলার সিনিয়র সাংবাদিক ও সংগঠকরা।

বৈশাখী টিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম লিটনের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান টিপু-র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবণীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, “বৈশাখী টিভির ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রত্যাশা করি, এই গণমাধ্যম সমাজের বিভিন্ন অনিয়ম, বিচ্যুতি ও অসংগতি তুলে ধরে সমাজ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক—আমরা পরস্পরের সহযোদ্ধা। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করেই এগিয়ে যেতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট