1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেশের বাজারে সোনার দাম আবারও ভরিতে কমলো ১,৭৭৩ টাকা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন: বাংলাদেশেও প্রভাব

সোনার দাম টানা দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম সর্বোচ্চ ১,৭৭৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা

শনিবার (১৪ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম রবিবার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

গত ১ ডিসেম্বর সোনার দাম কমানো হলেও ৯ এবং ১১ ডিসেম্বর দুই দফায় তা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ১১ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১,৯৩২ টাকা বাড়ানো হয়েছিল।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নতুন দাম ক্যাটাগরি অনুযায়ী হবে, ২২ ক্যারেট: প্রতি ভরি ১,৩৮,৪৯৮ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৩২,২০০ টাকা,  ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,১৩,১১৬ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৯৩,০২০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দামে পরিবর্তন এসেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার দামে পরিবর্তন আসলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী রুপার দাম হবে, ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,১১১ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৫৮৬ টাকা

সোনার দাম বাড়ানো ও কমানোর এই পরিবর্তন ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। বাজুসের এ সিদ্ধান্ত সরাসরি স্থানীয় বাজারের চাহিদা ও আন্তর্জাতিক সোনার বাজারের গতিশীলতার ওপর নির্ভরশীল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট