1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক ও দেশীয় অস্ত্র সহ আটক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক ও দেশীয় অস্ত্র সহ আটক
খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামে অভিযান চালিয়ে (৭ এপ্রিল) গভীর রাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজীকে আটক করেছে। এ সময় তার বাড়িতে  তল্লাশি চালিয়ে  গাঁজা, ইয়াবা, বাংলা মদ, যৌন উত্তেজক ঔষধ, দেশীয় অস্ত্র, গাঁজা পরিমাপের মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ  ২৮ হাজার ৯৫ টাকা উদ্ধার করেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
বাংলাদেশ নৌবাহিনী আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে  নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে।  অভিযান পরিচালনার সময়  পুলিশ অংশগ্রহণ করে। আটককৃত   মুরাদ গাজীর বিরুদ্ধে ইতোপূর্বে দিঘলিয়া থানায় মাদক মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।
আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজীর নিকট থেকে জব্দকৃত মাদক , আস্ত্র ও মোবাইল সহ অন্যান্য মালামাল সহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
 উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট