1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ১,২৪৮ টাকা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
স্বর্ণের দাম

চার দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬,৬২৪ টাকা দরে, যা পূর্বের তুলনায় ভরিপ্রতি ১,২৪৮ টাকা কম।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এর আগে গত ২৯ মার্চ সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭,৮৭২ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

নতুন দাম অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম হবে নিম্নরূপ:

  • ২২ ক্যারেট: ১,৫৬,৬২৪ টাকা

  • ২১ ক্যারেট: ১,৪৯,৪৯৭ টাকা

  • ১৮ ক্যারেট: ১,২৮,১৪১ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,০৫,৬৬৪ টাকা

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাজুস ১৮ বার স্বর্ণের দামে পরিবর্তন এনেছে। এর মধ্যে ১৪ বার মূল্য বৃদ্ধি এবং ৪ বার মূল্য হ্রাস করা হয়।

সবশেষ, ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯,৪৪৩ টাকা, যা ধাপে ধাপে বেড়ে ২৮ মার্চ পৌঁছে যায় সর্বোচ্চ ১ লাখ ৫৭,৮৭২ টাকায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট