1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সাধারণ মানুষ চায় অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর দায়িত্বে থাকুক: জাহাঙ্গীর আলম চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

সাধারণ মানুষ চায়, বর্তমান অন্তর্বর্তী সরকার যেন আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগের তুলনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের আমরা আইনের আওতায় আনছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “ক্রিমিনাল হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি আছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনার চেষ্টা করা হতে পারে।”

তিনি আশ্বস্ত করে বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও যুদ্ধের শঙ্কা নেই।”

ধানের ভালো ফলনের কথা উল্লেখ করে তিনি বলেন, “পতিত জমি চাষাবাদের আওতায় আনতে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

থানা পরিদর্শনের পর তিনি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট