1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান বৈঠক: ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (Fifth Foreign Office Consultation – FOC) বৈঠক। এ উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উঠবেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এফওসি শীর্ষক এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। অপরদিকে, পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আমনা বালুচ।

বৈঠকে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এত বছর পর পুনরায় এমন বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন দিক উন্মোচন করতে পারে।

বৃহস্পতিবারের বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে, ২০১২ সালের পর এবারই হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও এখনো তার সফরের নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

এই দীর্ঘ প্রতীক্ষিত বৈঠককে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট