1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঈদে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট না হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি পালিত পবিত্র ঈদুল ফিতর-এ দেশের মহাসড়কে উল্লেখযোগ্য যানজট না থাকা এবং বিদ্যুৎ বিভ্রাট না ঘটায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন, সেতু এবং রেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “এবারের ঈদুল ফিতর নিয়ে এখন পর্যন্ত শুধু ভালো কথাই শুনেছি। সবকিছুই ছিল সুশৃঙ্খল ও সুন্দর। এটি সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে।”

তিনি আরও বলেন, এবার একটি ভালো উদাহরণ তৈরি হয়েছে, এখন এই নিয়ম ও কাঠামোকে সারা বছর জুড়ে অনুসরণ করার সময় এসেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফওজুল কবির খান, যিনি পুরো প্রস্তুতি কার্যক্রমের নেতৃত্ব দেন।

তিনি বলেন, “আমরা আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে কাজ করিনি। বরং একটি ইউনিট হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।” উদাহরণ হিসেবে তিনি সায়েদাবাদ বাস টার্মিনাল পরিষ্কারের কথা তুলে ধরেন, যেখানে পরিবেশ মন্ত্রণালয়সহ বেসরকারি খাতও অংশগ্রহণ করে।

তিনি আরও জানান, “ঈদের ছুটির সময় কোনও কর্মকর্তা তাদের নিজ বাড়িতে যাননি। বরং মাঠপর্যায়ে থেকে সকলে নিশ্চিত করেছেন যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “যদি এমনই পরিকল্পনা ও আন্তরিকতা বজায় থাকে, তাহলে আসন্ন ঈদুল আজহাতেও থাকবে না কোনো বড় ধরনের লোডশেডিং কিংবা যানজট। নাগরিকদের জন্য এটি হবে আরেকটি নির্বিঘ্ন উৎসব।”

সভায় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথি, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট