1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আবহাওয়া অফিস

বৈশাখ মাস শুরুর পর থেকেই দেশে নিয়মিত ঝড়-বৃষ্টির দেখা মিলছে। আজ সোমবার (২১ এপ্রিল) ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল ৮টার দিকেই মেঘ ভেঙে নামে বৃষ্টি, যা ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে অফিসগামী মানুষ, পথচারী ও দিনমজুর শ্রেণির নাগরিকরা চরম ভোগান্তির শিকার হন।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় স্বাভাবিকের তুলনায় বেশি গতির বাতাস বয়ে যেতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী— লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 সোমবার (২১ এপ্রিল):

সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

 মঙ্গলবার (২২ এপ্রিল):

ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়

রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায়
দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৩ এপ্রিল):

সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী পাঁচ দিনে সারাদেশে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট