1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধা নিহত হয়েছেন এবং তিনটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ও বুধবার (১৪ মে) রাতে এসব ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, কুপিবাতি বা মশার কয়েল থেকেই দুর্ঘটনার সূত্রপাত।

বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলার মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অজুফা (৮০) নামে এক বৃদ্ধা পুড়ে মারা যান। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী।

সুইপার কলোনির বাসিন্দা জয় হরিদাস জানান, “বাথরুমে যাওয়ার সময় দেখি অজুফার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকি এবং ফায়ার সার্ভিসে খবর দিই।” পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় একটি গোয়ালঘরে আগুন লাগে। এতে তিনটি গরু পুড়ে মারা যায় এবং আরও দুটি গরু গুরুতর আহত হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন এলাকার ইউপি সদস্য শাহজাহান।

মেলান্দহ ফায়ার স্টেশন জানায়, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা, আগুনের উৎস হতে পারে কুপিবাতি কিংবা মশার কয়েল।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, “পৃথক দুটি অগ্নিকাণ্ডে একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট