1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না- আজিজুল বারী হেলাল

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা

বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আদর্শিক, দেশপ্রেমিক ও অসামান্য নেতা। জিয়ার আদর্শে বিশ্বাসী এই দেশের মানুষের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্র করেছে। শেখ হাসিনা ও তার সহযোগীরা বারবার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইলেও দেশের জনগণ প্রতিবারই উপযুক্ত জবাব দিয়েছে। যার ফলে আজ আওয়ামী লীগ জনগণের কাছে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল হিসেবে পরিচিত।”

আজিজুল বারী হেলাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উদ্দেশে বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপ করলে দেশের গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে। দেশের জনগণ তখন আর আপনাকে সম্মানের জায়গায় রাখবে না।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “যদি আপনারা আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চান, তাহলে আজ থেকেই জনগণের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের বার্তা পৌঁছে দিন।”

দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, আব্দুর রকিব মল্লিক, শরীফ ইকবাল হোসেন, শেখ আব্দুর রশিদ, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কোবির জুয়েল, আল মামুন নিপু, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহী স্পিকার, খান মোহাম্মদ, মোল্লা সাজ্জাদ হোসেন, সেলিমুল ইসলাম মোড়ল, আরিফুল ইসলাম হাসান, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, মামুন রেজা অপু, আল আমিন মোল্লা, মোহাম্মদ আলী মিন্টু, জাহাঙ্গীর হোসেন, লিটন শেখ প্রমুখ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির সকল শহীদ নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবারও বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট