1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ঝিনাইদহের ডিসি নারায়ণগঞ্জে ভাইরাল ৭০০ কেজির দানব ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যে ঢাকা প্রশাসনে বড় রদবদল, সাত গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন নিয়োগ দেশে আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে হামের সংক্রমণ ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নিলামে আরও ২ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ: কোন রুটে কত ভাড়া নির্ধারণ করলো সরকার

কালীগঞ্জে ১৬ পিচ ককটেলসহ বিএনপি কর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কালীগঞ্জে ককটেলসহ বিএনপি কর্মী আটক, যৌথ বাহিনীর অভিযান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে ১৬ পিচ ককটেলসহ রাজ্জাক মোল্লা (৫৫) নামের এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ জুন) গভীর রাতে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি টিম রাতের বেলা পীর গোপালপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি শক্তিশালী ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বিষয়ে তদন্ত করে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির এক নেতা, জামাল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জানান, “রাজ্জাক মোল্লা বিএনপির একজন কর্মী এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের পিতা। তবে তার বাড়ি থেকে যেসব ককটেল উদ্ধার হয়েছে, সেগুলোর দায়ভার বিএনপি বা ছাত্রদল কোনোটিই নেবে না।”

স্থানীয়দের মাঝে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে জানিয়েছেন, রাজনৈতিকভাবে উত্তপ্ত এই সময়ে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকা আরও অস্থির হয়ে উঠতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট