1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভান্ডারিয়ায় একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
ভান্ডারিয়ায় একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বী একটি পরিবার ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ২০২৫ সালের ১৮ জুন, তারা স্থানীয় মসজিদের ইমাম ও নোটারি পাবলিকের মাধ্যমে কালিমা পাঠ করে মুসলমান হন।

ইসলাম গ্রহণকারী এই পরিবারের সদস্যরা হলেন, অনিল দত্ত, পিতা- নরেন্দ্রনাথ দত্ত। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম আব্দুর রহমান। অনিমা দত্ত, স্ত্রী- অনিল দত্ত, মাতা- শোভা রানী। বর্তমানে তার নাম ফাতিমা। তাদের বড় ছেলে উত্তম কুমার, পিতা- অনিল দত্ত, মাতা- অনিমা। বর্তমানে নাম নুর-নবী। এই পরিবারের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ছোট ছেলে গৌতম দত্ত, যার বর্তমান নাম নূর-মোহাম্মদ। তিনি ২০২২ সালেই ইসলাম ধর্মে দীক্ষিত হন।

নও-মুসলিম নূর-মোহাম্মদ বলেন, “শৈশব থেকেই মুসলিম বন্ধুদের সংস্পর্শে বড় হওয়ার কারণে ইসলামের প্রতি ভালোবাসা জন্মায়। ইসলাম ধর্মের আদর্শ ও শিষ্টাচার আমাকে এবং আমার পরিবারকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি নিয়মিত ওয়াজ মাহফিল, ইসলামী সংগীত ও গজল শুনতাম। অবশেষে ২০২২ সালে আমি ইসলাম গ্রহণ করি এবং পরবর্তীতে আমার পরিবারের সদস্যদেরও উৎসাহ দেই।” তিনি আরও জানান, বর্তমানে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইসলামের সব রীতি মেনে চলছেন।

পিরোজপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, তারা আইনগতভাবে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আইনজীবী রফিকুল ইসলাম।

ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে স্বীকৃত। নিজের বিশ্বাস ও নৈতিক আদর্শ অনুসারে ধর্ম গ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। ভান্ডারিয়ার এই পরিবারের ধর্মান্তরিত হওয়ার ঘটনা ইসলামের প্রতি মানুষের গভীর আগ্রহ এবং আত্মিক আকর্ষণেরই প্রতিচ্ছবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট