1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

আইএমএফের বোর্ড সভায় বাংলাদেশের জন্য ১৩০ কোটি ডলারের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ অনুমোদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
বাংলাদেশের জন্য আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলারের ঋণ অনুমোদন

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১৩০ কোটি মার্কিন ডলারের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে ২৩ জুন (সোমবার) অনুষ্ঠিত নির্বাহী বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, চলতি জুন মাসের মধ্যেই এই অর্থ বাংলাদেশ পাবে বলে আশা করা হচ্ছে।

আর্থিক সংকট সামাল দিতে বাংলাদেশ ২০২২ সালে আইএমএফের সঙ্গে মোট ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে। এই ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি এবং প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় হয় ২ ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ২০ লাখ ডলার এবং তৃতীয় কিস্তি ১১৫ কোটি ডলার বাংলাদেশ পায়।

এই তিন কিস্তিতে মোট ২৩১ কোটি ডলার হাতে পায় বাংলাদেশ। তবে চতুর্থ কিস্তির অর্থ ২০২৪ সালের ডিসেম্বরেই ছাড় হওয়ার কথা থাকলেও, মুদ্রা বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রাজস্ব আহরণে নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় তা আটকে যায়।

শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফ প্রতিনিধিদল এপ্রিলে ঢাকায় আসে। তারপর মে মাসে একাধিক ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ব্যাংক আইএমএফের সঙ্গে আলোচনায় বসে। শেষ পর্যন্ত বিনিময় হার পুরোপুরি বাজারমুখী করার প্রতিশ্রুতি দেওয়ায় আইএমএফ ঋণ ছাড়ে সম্মত হয়।

গত ১৪ মে আইএমএফ এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ও সংস্থাটির মধ্যে সমঝোতা হয়েছে এবং জুন মাসেই চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় করা হবে।

অবশেষে বোর্ড সভায় আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে। আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ঋণ কর্মসূচি বাস্তবায়নে “সন্তোষজনক অগ্রগতি” হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট