1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবস ঘিরে বিএনপির ৩৬ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আসন্ন গণঅভ্যুত্থান দিবস (৬ আগস্ট) সামনে রেখে ৩৬ দিনের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, এই কর্মসূচি শুরু হবে ৩০ জুন রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ১ জুলাইয়ের প্রথম প্রহরে। শুরুতেই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করবে ছাত্রদল। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে শুরু হবে বিএনপির টানা ৩৬ দিনের প্রতিবাদ ও স্মরণমূলক কর্মকাণ্ড। ঘোষিত কর্মসূচির সমাপ্তি ঘটবে ৬ আগস্ট একটি আলোচনা সভার মাধ্যমে, যেখানে স্বৈরাচারী সরকারের গুম ও হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রিজভী।

তিনি বলেন, “আমরা গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের অধিকার হরণ এবং নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবো।” রিজভী আরও জানান, ৫ আগস্ট সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি থাকায় ওইদিন বিএনপির কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি থাকবে না।

বিএনপির এই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন গণআন্দোলনের পটভূমি তৈরির অংশ হিসেবে। দীর্ঘমেয়াদি কর্মসূচির মাধ্যমে দলটি আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মত অনেকের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট