1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন বাণিজ্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে: কুগেলম্যান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন বাণিজ্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে: কুগেলম্যান

ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বর্তমান প্রশাসন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কিংবা জাতি গঠনের বিষয়ে খুব সামান্যই আগ্রহ দেখাচ্ছে। তার মতে, ওয়াশিংটনের দৃষ্টিতে এখন ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক মূলত বাণিজ্য এবং চীন-যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটেই সীমাবদ্ধ।

ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফ-এ প্রকাশিত এক বিশ্লেষণে কুগেলম্যান বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার ফোনালাপে এই কৌশলগত অবস্থানের ইঙ্গিত স্পষ্টভাবে উঠে এসেছে। দুই পক্ষের বিবরণ থেকে বোঝা যায়, তারা অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে একমত হয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এই নিরাপত্তা বাড়ানোর প্রধান উদ্দেশ্য হলো চীনের প্রভাব মোকাবেলা। এ ধরনের কৌশলিক অবস্থান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে বাংলাদেশ ৩৭ শতাংশ মার্কিন শুল্কের সম্মুখীন হবে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে, যেখানে দেশটি বড় পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। তবে ট্রাম্প প্রশাসনে সেই কৌশল টিকে থাকবে কিনা, তা নিয়ে কুগেলম্যান সন্দিহান।

কুগেলম্যান মনে করেন, ইউনূস-রুবিওর ফোনালাপ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এটি ছিল দ্বিতীয় ট্রাম্প মেয়াদের সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনা।

এর আগে বাইডেন প্রশাসনের শেষ মাসগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তা চেয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্র কারিগরি ও উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল।

ইউনূস-রুবিওর ফোনালাপের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “উভয় পক্ষ অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।”

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে অধ্যাপক ইউনূস মার্কিন শুল্ক সংকট মোকাবেলায় এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। ট্রাম্প প্রশাসনের ‘পারস্পরিক শুল্ক’ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা আসে, যা নিয়ে আগামী ৮ জুলাই যুক্তরাষ্ট্রে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট