1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

জুলাই শহীদের স্মরণে কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
কালীগঞ্জে জুলাই শহীদের স্মরণে হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে একটি ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ফলজ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হবে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহীদ নুর আলী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন হামিদুল ইসলাম হামিদ। তার সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, যুবদল, ছাত্রদল, জাসাস, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু বলেন, “জুলাই শহীদদের স্মরণে এমন একটি সচেতনতা ও পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি শুধু শহীদদের স্মরণই নয়, বরং পরিবেশ সংরক্ষণের দিকেও একটি ইতিবাচক পদক্ষেপ।”

বিএনপি নেতা হামিদুল ইসলাম বলেন, “দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে আমরা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য এবং পরিবেশের জন্যও কাজ করার একটি মাধ্যম।” তিনি আরও জানান, জুলাই ২০২৪-এ যারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও নাগরিক অধিকারের জন্য শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতি অমর করে রাখতেই এই বৃক্ষরোপণ।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আমাদের লক্ষ্য হলো—সবুজ বিপ্লব গড়ে তোলা এবং শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখা।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের মাহবুবুর রহমান মিলন, ছাত্রদলের এ আর শফিক, সামিউল নাঈমুর রহমান পিয়াস, রাকিব হোসেন, হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের শাওন আহমেদ, তাজুল, বাপ্পি, শ্রমিক নেতা আক্তার হোসেন, জাসাসের আহ্বায়ক কবির বিশ্বাস, কলেজ শিক্ষক আব্দুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই উদ্যোগ রাজনৈতিক সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের একটি যুগপৎ বার্তা হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট