1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় খুলনা সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে সহিংস হামলার পর সেনা নিরাপত্তায় খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি, যেখানে ঘটনার পরবর্তী করণীয় ও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। তিনি জানান, “রাত ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হবে।”

এর আগে, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। হামলার পর এনসিপির শীর্ষ নেতারা এলাকাতেই অবরুদ্ধ হয়ে পড়েন।

হামলার পর দলটির নেতাদের নিরাপদে খুলনায় পৌঁছাতে সংগঠনের শত শত নেতাকর্মী শিববাড়ী মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশে রওনা দেন। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে যান। বিকেল ৫টার দিকে সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হন এনসিপির কেন্দ্রীয় নেতারা, এরপর তারা খুলনা সার্কিট হাউজে অবস্থান নেন।

রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জে সংঘটিত হামলার প্রতিবাদ, পরবর্তী কর্মসূচি ও সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বাড়ছে উত্তেজনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট