1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি

জাতিসংঘ মানবাধিকার কমিশনের বাংলাদেশ অফিস স্থাপন এবং হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশকে ‘জঙ্গি নাটক’ হিসেবে চিত্রিত করার অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম। রোববার সকালে শহরের কফি হাউজ মিলনায়তনে বাংলাদেশ হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সভাপতি মুফতী আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া ও মুফতি এজাজ, যুগ্ম সম্পাদক মুফতী যোবায়ের, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াচ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা হলে দেশের জাতীয় সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তারা আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ নীতিনির্ধারণে বিদেশিদের প্রভাব বাড়তে পারে। সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, হেফাজতে ইসলামের পূর্বঘোষিত ও শান্তিপূর্ণ সমাবেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘জঙ্গি নাটক’ হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালানো হয়েছে, যা নিন্দনীয় ও পরিকল্পিত।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, একটি ধর্মীয় সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিকে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করে ইসলামপন্থী রাজনীতিকে বিতর্কিত করা হচ্ছে। তারা অবিলম্বে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের জোর দাবি জানান এবং ভবিষ্যতে ধর্মীয় সমাবেশগুলো যেন যথাযথ সম্মান ও আইনি সুরক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে, সেই আহ্বান জানান।

হেফাজতের এ সংবাদ সম্মেলন ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহলের মতে, এ বিষয়ে প্রশাসনেরও একটি স্পষ্ট অবস্থান গ্রহণ প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট