1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবেও ভোজ্যতেলের দাম কমছে না, ব্যবসায়ীদের আপত্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ভোজ্যতেলের দাম

বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের দাম কমানোর প্রস্তাব দিলেও আপত্তি জানিয়েছে তেল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় এই প্রস্তাব দেওয়া হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফলে নতুন করে আগামী শনিবার (২৭ জুলাই) আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং সিটি, মেঘনা, টি কে ও বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা।

বৈঠকে ট্যারিফ কমিশন একটি প্রতিবেদন উপস্থাপন করে জানায়, ১৫ জুলাই আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম ছিল ১,০৭৯ ডলার এবং পাম অয়েলের দাম ১,০১৭ ডলার। এতে দেখা যায়, গত ১৫ এপ্রিলের তুলনায় সয়াবিন তেলের দাম বেড়েছে ০.৭% এবং পাম অয়েলের দাম কমেছে ৩%। ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৯ টাকা এবং সয়াবিন তেলের দাম ১ টাকা কমানো সম্ভব।

তবে এই হিসাব মানতে নারাজ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্যারিফ কমিশনের প্রতিবেদন আন্তর্জাতিক বাজারের বর্তমান চিত্র যথাযথভাবে উপস্থাপন করেনি এবং আমদানি ও উৎপাদন পর্যায়ের ভ্যাট বিবেচনায় নেয়নি। তাদের দাবি, বর্তমানে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম ১,১০০ ডলারেরও বেশি। তাই দাম কমানোর প্রস্তাব অযৌক্তিক।

মেঘনা গ্রুপের ডিজিএম তসলিম শাহরিয়ার জানান, বাণিজ্য মন্ত্রণালয় যে হিসাব দিয়েছে, তা ভুল। ভ্যাট না ধরেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে এই প্রস্তাব বাস্তবসম্মত নয়।

সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে দাম বিশ্লেষণের সিদ্ধান্ত নিয়েছে। শনিবারের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট