1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পিরোজপুর-ইন্দুরকানী মহাসড়কের শংকরপাশার ঝাউতলা এলাকায় অটোরিকশার ধাক্কায় ইসরাত জাহান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান স্থানীয় এক পরিবারের শিশু এবং গোসল শেষে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাত খালে গোসল করে অসাবধানতাবশত রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, “শংকরপাশার ঝাউতলায় সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে এবং পথচারীদের মাঝে নিরাপত্তা ও সচেতনতার বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট