1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মোবারক হোসেন আপিল বিভাগে খালাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মোবারক হোসেন খালাস পেলেন আপিল বিভাগে
আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেন। ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে বলা হয়েছিল, ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি রাজাকার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে হত্যা, লুটপাট ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছিল—একটিতে মৃত্যুদণ্ড ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

রায়ের বিরুদ্ধে মোবারক হোসেন আপিল করেন। আপিল বিভাগ চলতি বছরের ৮ জুলাই শুনানি শুরু করে। দীর্ঘ শুনানি শেষে ৩০ জুলাই রায়ে তাকে অভিযোগ থেকে খালাস দেন সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বাতিল হয়ে যায়।

আইনজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যান্য মামলাতেও নজির হিসেবে ব্যবহৃত হতে পারে। মোবারক হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগে আপিল বিভাগ কী যুক্তিতে তাকে খালাস দিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট