1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের খুনি-ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি এনসিপির

আগামীকাল ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আয়োজিত এ কর্মসূচি উপলক্ষে শনিবার (২ আগস্ট) দলের বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, “চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া আমরা ভবিষ্যৎ সংসদের উপর ছেড়ে দিতে রাজি নই। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এসব কার্যকর করতে হবে।” তিনি বলেন, “জুলাই মাসজুড়ে সারা দেশে আমরা পদযাত্রা করেছি। মানুষের কণ্ঠ শুনেছি, তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর রাষ্ট্রচিন্তার কাঠামো উপস্থাপন করা হবে শহীদ মিনার থেকে।”

গত বছরের ৩ আগস্ট শহীদ মিনার থেকে সরকার পতনের দাবিতে আন্দোলনের সূচনা করে এনসিপি। সেই ধারাবাহিকতায় এবার দলের পক্ষ থেকে নতুন রূপরেখা উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্রপুনর্গঠনের দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই সনদের খসড়া আমরা আগেই দিয়েছি। শুনেছি অন্তর্বর্তী সরকারও তাদের খসড়া তৈরি করছে। তবে আমাদের দাবি—জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি দিয়ে ৫ আগস্টের মধ্যেই সরকারকে তা ঘোষণা করতে হবে।”

এনসিপি আহ্বায়ক বলেন, “ঐকমত্য কমিশন এখনো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এসব কার্যকর করতে হবে।”

তরুণদের কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে তরুণদের যে প্রত্যাশা ফুটে উঠেছিল, অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান, চাকরি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপন করব।”

ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “একই দিনে কর্মসূচি থাকলেও তারা শহীদ মিনারের কর্মসূচি থেকে সরে এসেছে। এনসিপির পক্ষ থেকে রাজধানীতে যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট