1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান জামায়াতের মিছিল

ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসীবাদের পতন দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী গণমিছিল ও পথসভা আয়োজন করেছে। মঙ্গলবার বাদ আসর পানিগাতী বাঁশের হাট থেকে মিছিলটি শুরু হয়ে পথের বাজার বটগাছের মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ সাইফুল্লাহ মানসুর, মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, মুহাম্মদ শওকত আকবর, মুহাম্মদ শফিকুর রহমান এবং মুহাম্মদ আব্দুল কাদের।

এছাড়া বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, তাসলিম হাসান টুটুল, মুহাম্মদ বদিউজ্জামাল আজাদ, আহসানুল হক হিরো, মোঃ মুরাদুর রহমান এবং মোল্যা খলিলুর রহমানসহ আরও অনেকে।

স্থানীয় নেতারা গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রেখে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট