1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে পিরোজপুর নতুন বাসস্থান সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর তোফাজ্জল হোসাইন ফরিদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আমীর হাফিজুর রহমান এবং পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব।

প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, “আমরা আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবো। মাসুদ সাঈদী একজন সৎ ও যোগ্য নেতা, যার নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না এবং একটি আধুনিক পিরোজপুর গড়ে তুলবো।”

বিশেষ অতিথি মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, “পিরোজপুরকে আমরা একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি আল্লামা সাঈদীর সন্তান এবং তার মতো আমিও দুর্নীতিমুক্ত। ২০১৪ সালে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান থাকার সময় থেকে আজ পর্যন্ত কেউ আমার নামে অভিযোগ করতে পারেনি।”

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ইমরান খানসহ বিভিন্ন সেন্টারের সভাপতি ও সেক্রেটারিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট