1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

না ফেরার দেশে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দার ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ৭১-এর রণাঙ্গনের সম্মুখযোদ্ধা হেলাল উদ্দিন সর্দার (৭৫) ইন্তেকাল করেছেন। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম হেলাল উদ্দিন সর্দারের বাড়ি কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তিনি সম্মুখযোদ্ধা হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষায় সবসময় সক্রিয় ছিলেন। জীবদ্দশায় তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিয়েছেন এবং মুক্তিযোদ্ধা সমাজে সম্মানিত হয়েছেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। রোববার সন্ধ্যার আগে মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। সোমবার সকাল ১১টায় ফয়লা গ্রামের বটতলায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় গভীর শোক নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট