1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ড. ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ঝিনাইদহে এক আলোচনা সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, ড. ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন এবং মুজিববাদ-ফ্যাসিবাদ বিলোপ হবে না।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান বলেছেন, চলমান সংস্কার, খুনিদের বিচার ও দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ড. ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিলোপ হবে না।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে “কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন।

রাশেদ খান বলেন, চুনোপুটিদের বিচার নয়, খুনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল ও শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। প্রয়োজনে আরও ১০টি ট্রাইব্যুনাল বসাতে হবে। টাকা না থাকলে জনগণ সেই টাকা যোগাবে।

তিনি এনসিপিকে সরকারের পৃষ্ঠপোষক দল বলে আখ্যা দিয়ে বলেন, টিআইবি প্রধানও তাদের কিংস পার্টি বলেছেন। এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা ড. ইউনুস সরকারের সঙ্গে দেশ চালাচ্ছেন, অথচ হাসনাত আব্দুল্লারা সরকারের সমালোচনা করছেন।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, অনেক বীর নেতা এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে সমাজে হেয় হচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদের কলঙ্কিত করলো কারা? তার দাবি, প্রত্যেক উপদেষ্টা দুর্নীতিতে জড়িত এবং ডিসি নিয়োগ থেকে শুরু করে সবখানেই দুর্নীতির ছোঁয়া আছে।

জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন, জাতিসংঘের তদন্তে নিহতের সংখ্যা ১,৪০০ হলেও জুলাই সনদে সেটি ১,০০০ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এটি কেন এবং কিভাবে হলো?

গণঅভ্যুত্থানের শক্তিকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠে না থাকলে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই ১৪ দল ও জাতীয় পার্টির নির্বাচন প্রক্রিয়া প্রতিহত করতে হবে। তিনি ১৪, ১৯ ও ২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি, এসপি ও ইউএনওদের বিচারও দাবি করেন।

সভায় আরও বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকারের সভাপতি রাকিবুল হাসান রকিব, যুবনেতা মিশন আলী, ছাত্র অধিকারের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রায়হান হোসেন রিহান, মাহাফুজ রহমান, হালিম পারভেজ ও নাহিদ হাসনান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট