1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়ায় গুলি ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
খুলনার দিঘলিয়ার দেয়াড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪ রাউন্ড গুলি ও দেশীয় ছোরা উদ্ধারসহ একাধিক মামলার আসামি আমিরুল শেখ গ্রেপ্তার হয়েছেন। অস্ত্র আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ।

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় ছোরা উদ্ধারসহ একাধিক মামলার আসামি আমিরুল শেখ (৩৪) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী আমিরুল শেখের বাড়িতে অভিযান চালায়। তার তথ্য অনুযায়ী বাড়ির সিড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। আটক আমিরুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে অস্ত্র আইনে মামলা (মামলা নং- ০৭, তারিখ: ১৪-০৮-২০২৫) দায়ের করা হয়।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, অভিযানে অস্ত্র উদ্ধারের জন্য রাতভর সাঁড়াশি অভিযান চালানো হয়, তবে অতিরিক্ত কোনো অস্ত্র পাওয়া যায়নি। তিনি বলেন, “মাদক, অস্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

আটক আমিরুলকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট